একদিন আমিও ভিজবো

আপেল মাহমুদ 

একদিন আমিও পালকিতে উঠবো,
চারজন কাঁধে করে নিয়ে যাবে
আমার চিরস্থায়ী সমাধিস্থলে।
একদিন আমিও ভিজবো বৃষ্টিতে—
রোমান্টিকতার জন্য নয়,
দুনিয়াবি মরিচিকার রঙের জন্য নয়,
শত শত লাশের সাথে কোনো এক গোরস্থানে।
আমি ভিজবো, অবশ্যই ভিজবো,
শত শত লাশের সাথে—
কোনো এক বাঁশবাগানে বা গোরস্থানে,
যেখানে প্রতিটি মাটির ঢিপির নিচে
নামহীন কেউ না কেউ
চিৎকার করে ঘুমিয়ে আছে;
কেউ জানে না তাদের কৃতকর্মফল।
আপনজন হয়তো কাঁদবে কিছুদিন,
হয়তো কেউ আফসোস করবে বছরে।
মাঝে মাঝে পথিকের পদাচারণে কবরস্থান
যেন মেলায় ঘুরতে এসেছে সজন।
ফুলের দোলায় কবরের ঘাস কেঁপে উঠে,
যেন মৃতরা আবারও কথা বলতে চাইছে।
আমি ভিজবো তাদের সাথে,
আমি ভাসবো তাদের সাথে।
মাটির গন্ধে মিশে যাবো নিশ্চিহ্ন।
কেউ ফুল আনবে, কেউ কাঁদবে
আমাকে দেয়ার জন্য।
অভিযুক্ত হয়ে কান্না করবো আমি।


Visited ১০ times, ১ visit(s) today
Scroll to Top