অন্তরালে


আপেল মাহমুদ


তুমি যেমনটা ভাবো?
আমি তেমনটা ভাবি না!
হয়তোবা আমার চেতনায় চিন্তাধারায়
তুমি নেই বা তার বাহিরে কিছু
তুমি গতানুগতিক হলেই, বরং -------
আমি দার্শনিক, ভব পথিক
আর একটু অন্য রকম;
অন্যথা একই রকম।
ভাবনার ভাবার্থ নিস্ক্রিয়
মন্থর বিকল কল্পনা জল্পনা
সব কিছুই আজ নিমজ্জিত
এক চিলতে হাসির অন্তরালে।
আশা আজ আশফালন
উপঢৌকন এর চাদরে মোড়া কষ্ট
শতকের অধিক পাথরে চাপা ঘাস
সতেজ সজিব স্পষ্ট,
চিন্তাধারায় আপেক্ষিক তত্ত্ব
মানুষিকতার ময়নাতদন্তের পদ্য
উফছে পরা সুখের নহরে
স্বঘোষিত শ্রেষ্ঠত্বের পথ ভ্রষ্ট।
লালিত লালসা ঘর্মাক্ত
লোলুপ ঝলসিত তনুর বসন
স্নান করে তব ধুলোয়,
ভাংগা কুলা আজ শোভিত
ছাই জমেছে যে চুলায়।
Visited ১৭ times, ১ visit(s) today
Scroll to Top