২১ খানা গোলাপ

আপেল মাহমুদ 

চক্ষু মেলিয়া দেখিনু জবা
গোলাপ হাতে লয়ে
রজনীগন্ধার সুরভী তার
বাতাসে যাচ্ছে বয়ে।
গোলাপ ২১ খানা যখন আনিয়াছো
কি করিবে আর
দিলেই দিতে পারো আমায়
কেন নিচ্ছ এত ভাড়।
দিলে নাকো তব ফুলগুলি
করেছো নাকি পণ,
ফুলেই তো চেয়েছি শুধু
চাইনিকো তোমার মন।
এ কি করিলে কন্যা
খুলিয়া মাথার কেশ,
মাতাল হয়ে যাচ্ছি তব
দূর হলো মনের ক্লেশ।
Visited ১২ times, ১ visit(s) today
Scroll to Top