তোমাকেই ভালোবাসি

আপেল মাহমুদ 

তোমাকেই ভালোবাসি অফুরন্ত
হাতে হাত পায়ে পা মিলিয়ে
চলবো পথ অনন্ত,
আমি হই না বিরক্ত
করিনা আসফালন
থাকি প্রানবন্ত,
ভাসি আমি সুখের ভেলায় তব
দুঃখ কে দিয়েছি ক্ষ্যান্ত।

তোমাকেই ভালোবাসি বারংবার
চিন্তায় ও স্বপ্নে তোমার বিচরন
তবু ভয় হয় হারাবার,
তোমাকেই নিয়ে ভাসাই তরী
বাহুডোরে রাখিবো তোমায়
দিবোনা হারিয়ে যাবার।

নিজের কথা দিয়েছি ছেড়ে
ভাবি তোমার কথা,
তুমি ঘুমিয়ে থাকলে
বদন খানি দেখি তব
ছুইয়ে দেই মাথা।
Visited ১০ times, ১ visit(s) today
Scroll to Top