বিচরণ

আপেল মাহমুদ 

তুমি আমার শুধু আমার
একাকিত্বে চলার সাথী
এভাবেই থেকো কাধে রেখে হাত
আমার অন্ধকারে হয়ে বাতি।

তুমি তো আমার কবিতা
তুমি আসলে ছন্দ আসে
বাড়ে ভালোবাসা
তুমিই আমার পুর্নিমা চাঁদ
আমার ভালোবাসা।

তোমার মনে আমার বিচরণ
আমার মনে তুমি
তুমি আমার নীল পদ্ম
তাইতো তোমায় চুমি
Visited ১০ times, ১ visit(s) today
Scroll to Top