শুভ বিবাহ

আপেল মাহমুদ 

শিশির সলিলে পুষ্পে পরিলো আলো
অবশেষে দুটি হৃদয়ের মিলন হলো,
এক মন আর এক মনের সম্মতি পেলো,
আকাশে বাতাসে গুঞ্জরিত তাই
মুক্ত বিহঙ্গ বার্তা জানিয়ে দিলো।
-
সেরোয়ানী টুপি পরে বর বেশে
লজ্জার রং বেনারশী মেহেদীতে বধু সেজে,
মন মিলনের বারাত নিয়ে
বিশ্বাসে মন বদলেই বলে বিয়ে।
-
ভালোবাসায় অটুট থাকুক বিশ্বাস
বিশ্বাসে জন্ম নিক নতুন জীবন,
দূর হোক সকল অবসাদ, কলহ
একাকার হয়ে বন্ধন গড়ুক শুভ বিবাহ।
-
হৃদয়ে লাগুক দোলা
জিবনে থাকুক তাল
নয়নে নয়নে পরুক দৃষ্টি,
সুখের কপোত কপতী হয়ে তব
প্রানেতে আসুক ভালোবাসার সৃষ্টি।
-
একটু চেনা একটু অচেনা
একটু অনুরাগ, মান অভিমান,
পরম পরশে প্রণয়ের পরে
নেমে আসুক দাম্পত্য জিবনে কল্যাণ।
Visited ৭ times, ১ visit(s) today
Scroll to Top