নারী
আপেল মাহমুদ
তুমি কি তব
রমনী, ললনা, ঊর্ভশী,
ঝড়না ধারা, পাখির কলতান
গগনে তারকা রাজীর মাঝে শশী।
অপরিচিতা, অপরাজিতা নয়না
হাসোকি মুচকি, এলিয়ে দুলিয়ে গা,
খুলিয়া কুন্তল, পুকুর পাড়ে বসে
পরিয়া নুপুর শিশিরে ভিজিয়ে পা।
শুনেছি তোমার চুরির শব্দ
বৃষ্টি ভেজা দিনে,
হালকা সাজে সতেজ তুমি
মধুর মিষ্টি ক্ষনে।
Visited ১ times, ১ visit(s) today