কাটাতার
আপেল মাহমুদ
তুমি আর আমি
মাঝখানে কাটাতার
ঐ দিগন্তে আবাস তোমার
এই পাড়েতে আমি
দেখিতে পারিনা আর
মাঝখানে যে বিভেদের কাটাতার।
গুড়িয়ে দিতে চাই
যত বিভেদের কাটাতার
পারিনা ভাংতে তবু
সহসাই মেনে নেই হার
মাঝখানে থেকেই যায়
বিভেদের কাটাতার।
একলা একাকী কেটে যায় রজনী
ফিরে আসে সহস্র প্রভাত
মুখোমুখি তুমি নেই
এসে দ্বারায় অভিমানের অন্তর্ঘাত
চাইলেই ভাংগা যায় না?
সময় যে নেই আর
মাঝখানে থেকেই যায়
বিভেদের কাটাতার।
Visited ১ times, ১ visit(s) today