বালিকা

আপেল মাহমুদ 

কাজ শেষে ঝুম বৃষ্টিতে ভিজে
বাসায় ফেরার পর
ছাতা না নেয়ার দায়ে
বকা দিতে দিতে টাওয়াল খানা
এগিয়ে দেওয়ার জন্য
হলেও তোমাকে চাই
এতো প্রেম আসে কোথা থেকে
এতো আবেগ আসে কোথা থেকে
তুমি জানতে চাও
তুমি বুঝতে কি পাও
গভীরতর গভীর এ তুমিতো ছুয়ে যাও।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top