বনলতা

আপেল মাহমুদ 

এই বৃষ্টি ভেজা একলা আকাশ
কদম্ব ও চালতা ফুলের
বৃষ্টি স্নাতো মন মাতানো ঘ্রাণ
তবুও তুমি, তোমার হাসি
যেন মিলেমিশে একাকার হয়ে
ভাবনায় এনেছে এক নতুন স্পর্ধা
তবে কি তুমি আমার বনলতা হবে?
হবে কি একাগ্রে চাঁদ দেখার সাথী
একান্তে সময় দিবে কি আমায়?
বেপরোয়া মন আমার
সান্নিধ্য খোজে নিদ্রাচ্ছন্নতায় বনলতা।

আজও রিমঝিম বৃষ্টি
তোমাকে মনে পরছে ভীষণ
তুমি এলে হলো অপেক্ষার প্রহসন
আজ সবুজ শাড়িতে তুমি
যেন…….......
ঘুড়ে বেড়াও প্রজাপতির ডানায়
তোমাকে দেখছি আর ভাবছি
আচ্ছা! তোমাকে এত ভাল লাগে কেন?
তোমার চুল , তোমার চোখ, তোমার ঠোঁট
আহা! আমি হারিয়ে ফেলেছি আমায়।

বনলতা
আমি ভুল করছি নাতো?
সে যাই হোক
একটু আধটু ভুল হলে দোষের কি
আমিতো ভুল করার জন্যই
তোমারি অপেক্ষায় থাকি
হোক সে ভুল,
হোক অনেকটা পাগলামো
তবুও এ অতৃপ্ত হৃদয়টা তৃপ্ত হোক
ক্যাম্পাসে আসা সার্থক হোক
অস্থিরতা দূর হোক
পূর্ণতায় ভরে যাক কানায় কানায়
এত কিছুর পরেও
"ওগো" কথাটি বলতে ইচ্ছে করে
তোমাকে সত্যি অনেক ভাল লাগে।
Visited ৫৫ times, ১ visit(s) today
Scroll to Top