একটি ছেলে
আপেল মাহমুদ
আজ চাঁদটা বড্ড বেশি লাজুক
লুকোচুরি খেলছে মেঘের অন্তুরালে
রাত জেগে বসে আছে একটি ছেলে
দেখে না যে আর তোমাকে তাই
শুধু অপেক্ষা তোমার জন্য
কোন প্রভাতে আসো যদি।
ঐ তো প্রভাত হয়ে এলো
ঘুমায়নি ছেলেটি তখন ও কেন জানি
হয়তো অভ্যেসে পরিনত হয়েছে তার রাত জাগা।
ছেলেটির স্বপ্ন জুড়িয়ে ধরে দু-চোখ
খুঁজে ফিরে কত রাত বিরাত
সকলেই জেনো সব কিছু থেকেও
একটা শূন্যতায় ভোগে প্রতিনিয়ত,
সব কিছুই আছে তবুও কি জেনো নাই,
অতি সহাস্যমুখ ছেলেটি একাকীত্ব লুকায়।
নিঃশব্দে নির্জন কোলাহল মুক্ত ক্ষনে
প্রতিটি রাত জাগা ছেলেটি
হয়তো-বা আর রাত জাগবে না
খুঁজবে না চাদনী রাতের সোনালী প্রভাত
বাধবে না মিথ্যে আশায় বুক
হয়তো চলে যাবে একদিন সকল মায়া ছিন্ন করে।
তখন স্বপ্ন গুলো হয়ে যাবে একা
চাঁদটাও আর লুকোচুরি করবে না
নির্ঘুম রাত আর জাগা হবে না তার
ঘুমিয়ে পরবে অন্ধকার পৃথিবীতে
তার সব অস্ফুটিত বাসনা কুঁড়ি।
ঠিক একদিন, আর রাত জাগবে না ছেলেটি
দেখবে না আর প্রভাতের লালচে আলো
হঠাৎ করে লিখবে না আর তোমাকে নিয়ে
ধরবে না আর নিজের হাতে
কলম খাতা
লিখবে না আর "তোমাকে খুব ভালোবাসি"।
Visited ১ times, ১ visit(s) today