বন্ধু
আপেল মাহমুদ
বন্ধু
হতে পারবো কি
তোর দুঃখের সময়ে,
বন্ধু
যাব, যা অনেক দূরে
তোর, আমার অভয়ে।
বন্ধু
আমার, তোর নামটি
শুনেছি অনেক বার
কভু করিনি কো গপ্প,
বন্ধু
যাব, যাবি নাতো আর দূরে
গপ্প হবে মন খুলে তব
যদিও তোর আমার স্মৃতি অল্প।
বন্ধু
আপেল, তোর নাম ডেকেছি কি
মাঠের প্রান্তরের পরে,
বন্ধু
ভুলিনি এত টুকু কিঞ্চিৎ
রেখেছি বন্ধুত্বের ঘরে।
বন্ধু
আজ এসেছে ক্ষন
বইছে মাতাল সমীরণ
উড়ছে প্রজাপতি
ফুলে দিচ্ছে দোল,
বন্ধু
আয় পণ করি আমরণ
টুটিবেনা এই বন্ধুত্ব
ভুলে যাবি না বল।
Visited ১ times, ১ visit(s) today