চাইনা
আপেল মাহমুদ
তাদের মত হতে চাইনা
চাইনা বাড়ি গাড়ি
চাইনা টাকা হাজার কোটি
চাইনা বাহাদুরি।
আমিও অনেক বিত্তশালী
যখন থাকি তাদের ভিড়ে
নিজেকে আবার জানতে পাই
ফিরি যখন নীড়ে।
হাল ছাড়িনি ভয় পাইনি
সহায় আছেন প্রভু,
আরালে যে সূর্য হাসে
ভয় করিনা কভু।
আমি গরিব আমি বান্ধা
নয়তো অসহায় তব,
সংগে আমার আল্লাহ আছে
পিছিয়ে কেন যাবো।
Visited ২ times, ১ visit(s) today