বিয়োজন
আপেল মাহমুদ
কারে তুমি দুঃখ দিয়া
কার হলে আপন
বাহাদুরি সব সাংগো হবে
পড়িলে কাফন।
হঠাৎ এক দিন এলার্ন হবে
আসবে শোক খবর
বন্ধু সজন না থাকিবে
দিবে তোমায় কবর।
কিসে এত বড়াই কর
এত অহংকার
দম ফুরালে বুঝবে তখন
সবি অন্ধকার।
আমার আমার করছো যাহা
সেতো তোমার নয়
কিসের তোমার জমিদারী
কি করেছো জয়।
লোকভীতি করেছো কামাই
যাদের করেছো ভোগ
আমলনামায় কি নিয়েছো
তা করেছো কি যোগ।
শুনেছো অনেক পুন্য হয়
দান সদকা দিলে
এত তোমার ধন সম্পদ
কোথায় তুমি পেলে।
শুকরিয়া নাই তোমার
কর জুলুম, অত্যাচারী,
বানাইছো দালান কোটা
করিয়া রঙিন বাড়ি।
Visited ১ times, ১ visit(s) today