শেষ বিচার
আপেল মাহমুদ
যখন থাকবো না আর এ ধরাতে
বন্ধ হবে সকল কলরব
শেষ বিচারে রহম করো
ওগো কাবার রব।
আমি গোনাগার উম্মত তোমার
এসেছি খালি হাত
সাফায়ত কর পেয়ারে নবী
ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদ।
দু-জাহানের বাদশা তুমি
রহিম রহমান
মুতাকাব্বির মুছউইর ওয়াহহাব
কে বুঝিবে তোমার শান।
Visited ২৬ times, ১ visit(s) today