আমার রব

আপেল মাহমুদ 

কার ইশারায় সুর্য উঠে
কার নামে পাখি গায়
কার ইশারায় কুশুম বাগে
প্রজাপতি ছুটে যায়।
সে তো আমার রব
সে তো আমার রব।।

কে বানালো তারোকা রাজি
কার জোসনা রাত,
কে বানালো বৃক্ষরাজি
কার রংধনুর রঙ সাত।
সে তো আমার রব
সে তো আমার রব।।

কার সৃষ্টি এই না ভুবন
কে সৃজিলো ভুমি
কার সৃষ্টি এই মাখলুকাত
কার দয়ায় তুমি আমি
সে তো আমার রব
সে তো আমার রব।।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top