আরজি
আপেল মাহমুদ
আমি গুনাগার বান্দা
আল্লাহ তোমার তরে,
কাংগাল হয়ে হাত পেতেছি
দাওনা দু'হাত ভরে।
তুমি রহিম তুমি রহমান
তুমিতো পরম দয়ালু,
অফুরন্ত নেয়ামত তোমার
ওগো আল্লাহু।
আরজি জানাই ইয়া মা'বুদ
ফরিয়াদ শুনো মোদের,
আমাদেরও সেই দলে নিও
জান্নাতি করেছো যাদের।
তোমার প্রিয় নবী মুহাম্মদ
মোদের কান্ডারী,
তিনি সবার পথ প্রদর্শক
আলোর দিশারি।
Visited ১ times, ১ visit(s) today