গরিব
আপেল মাহমুদ
গরিব নইরে, গরিব নই
সবাই গরিব বড় কই,
কেউবা দেখো জড়োসড়ো
কেউবা রাখে ছুপে,
কান্দে চুপে চুপেরে
কান্দে চুপে চুপে।।
গরিব গরিব করিস কেন
কিসে গরিব হলি,
সব কিছু তোর সামনে হাজির
দেখনা দু,হাত তুলি,
রহমতের দরজা খোলা
ভরে যাবে সব সুখে,
খুশিতে, কান্দে ফুফে ফুফেরে
কান্দে ফুফে ফুফে।।
গরিব গরিব করিস তুই
নাই দেখে কিছু হাতে,
ওরে অবুঝ ওরে গোলাম
আল্লাহ্ যে তোর সাথে,
থাকিস না আর গোমরা হয়ে
হাস না ভাগ্যবান ভূষে,
শুকরিয়ায়, কান্দে চুপে চুপেরে
কান্দে চুপে চুপে।
গরিব বলে নাই ভালোবাসা
এ যে পুরাই গলদ,
সত্যি তোরে ভালোবাসে
প্রিয় নবী মুহাম্মদ,
তবুও কি তুই দুঃখে?
মৃদু হাসিতে, কান্দে চুপে চুপেরে
কান্দে চুপে চুপে।
Visited ১ times, ১ visit(s) today