মুখোশ

আপেল মাহমুদ

এসো তবে করি উন্মোচন
তোমার আমার মুখোশ
পবিত্র করি প্রীতি বন্ধন,
আর কত করবো গীবত
আত্তাকে করিয়ে ক্রন্দন।

এসো হই একাকার
ভুলে যাই কোন্দল
মন্থর করি দম্ভের মান,
ভুলে যেও না মোরা ভাই ভাই
নই একে অপরের দুষমন
এসো তবে বুকে বুক মিলাই
ওহে মুসলমান।

এসো তবে বন্ধ করি
আত্তার উপর জুলুম
তওবা করি খাস নিয়তে
ফিরি সত্যের পথে,
কাধে কাধ মিলিয়ে বলি
আল্লাহু আকবর
থাকবো এক সাথে।

শুদ্ধ করি নিয়ত নীতি
কায়েম করি সালাত
যাকাত,রোজা, হজ্জ ওমরা,
মুসলিম মোরা ভাই ভাই
করবো নাকো গোমড়া।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top