মৃত্যু
আপেল মাহমুদ
জীবনে ভোগ করিতে করিতে
ভোগযোগ্য আর কিছুই নাই।
কার্বন-ডাই-অক্সাইড ছাড়িতে ছাড়িতে
অক্সিজেন নেয়ার আর অবকাশ নাই।
কাজে অকাজে ঘুরিতে ঘুরিতে
পদচিহ্ন ফেলিবার জায়গা নাই।
সখের রঙিন সু-উচ্চ অট্টালিকা, দামী গাড়ি
ফুলে ফলে সু-সজ্জিত বাগবাগিচা
সবই পরে থাকবে সুবিন্যস্ত , শুধু
সাইনবোর্ডের সেই নামের ব্যক্তি নাই।
কত ডিগ্রি করেছো কামাই দেশ ও বিদেশ
সুন্দর পোশাক, অমিশুক সুগন্ধি
আজ যখন কবর পথযাত্রী তবে
একটু আগেও ছিলো,এখন মাইয়াত
শুধু আকর্ষণীয় ডিগ্রী গুলো নাই।
আজ নয়তো কাল, এ দেহ হবে শব
যাচাই-বাছাই যতই করি
দেহান্ত থেকে বাচার উপায় নাই।
Visited ১০৬ times, ১ visit(s) today