মুসলিম

আপেল মাহমুদ 

তুমিও মুসলিম আমিও মুসলিম
তফাৎ শুধু ইমানে
তুমি যখন সালাতে মগ্ন
আমি তখন বাজারে।
ঐ শুনা যায় পবিত্র ধ্বনি
আল্লাহু আকবর
চলো সবাই দলে দলে
ওরে মুসাফির, ওরে যাযাবর।
আখিরাতের সদায় করি
পড়ি দরুদ, করি মোনাজাত,
রব আমার বলছে ডেকে
দিবেরে মাগফিরাত।
Visited ৪ times, ১ visit(s) today
Scroll to Top