রমযান

আপেল মাহমুদ 

কার আগে ডাক আসিবে
যাবে কারো ছিন্ন করিয়া হৃদয়,
দুনিয়াবিতে মশগুল হয়োনা মন
আখেরাতের জন্য করো কিছু সদায়।
কাল মসিবতের দিনে নিরুপায় সবাই
আশরাফুল মাখলুখ ও জ্বিন
ইয়া নফসি, ইয়া নফসি চারিদিক,
যুঝিবেনা কেউ মহামানব (সাঃ) ছাড়া
বাবা-মা ভাই বোনও দিবে না ভিখ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা দিলো অফার
আহলান সাহলান পবিত্র মাহে রমযান
হালাল খেয়ে সিয়াম করি
পাচঁ ওয়াক্ত সলাত পড়ি জাগো মুসলমান।
বেশি বেশি আমল করি, করি তাওয়াক্কুল
বন্ধ করি নফসের দুনিয়াবি আয়েশ,
জিকির করি ফিকির করি,আরো দেই যাকাত
হিংসা, বিদ্বেষ, অহংকার ছেড়ে,
ভুলে যাই সব খায়েস।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top