গোলাপ খাবো

আপেল মাহমুদ 

ভালোবাসার প্রতিক কি?
নিশ্চয়ই বলবে ফুল বা গোলাপ ফুল
আমাদের ভালোবাসার প্রতিক
তুলোর মত শুভ্র এক থালা ভাত
যদি বলো গোলাপ ফুল বারংবার
তাহলে কি গোলাপ খাবো।

বৈষম্যের অপর নাম কি?
নিশ্চয়ই বলবে এটা ওটা সেটা
বৈষম্য আজ জাতির শিরদাঁড়ায়
যে ফুটপাত কর্দমাক্ত পায়ে দলিত করি
আপনার গোলাপ এর ঝরা পাপড়িতে
এই ফুটপাতেও কারো না কারো ফুলশয্যা।

তুমি আমি আমরা সবাই
মানুষ তবে কে?
তোমার অঞ্জলি সিক্ত ফুলের নহরে
ভালোবাসার কেন্দ্রচিড়ে আন্দলিত জনতা
প্রাতঃকালের দমকা-ঝড়ের আদলে পরিছন্নকর্মী
তোমাদের ভালোবাসা করে নস্যাৎ।

ছিন্ন নাকি ভিন্ন মুকুল?
পথশিশু কি ছিন্নমুকুল ভিন্ন তবে কে?
তোমাদের অনন্য ভালোবাসার মায়া
পাপড়ি হীনা গোলাপের বাসনার ফসল
কলিজার টুকরো ময়লার ভিড়ে
ভিন্ন তো তুমিই যাচ্চো যে ফিরে।
Visited ৯০ times, ১ visit(s) today
Scroll to Top