মনুষ্য

আপেল মাহমুদ 

ধর্ষিত আজ জাতির বিবেক
সুশীল শুধু দেহখান,
চোরকে তারা চালাক বলে
রিক্সা চালকের যায় মান।
তুমি আমি আমরা সবাই
দর্শক কিংবা ধর্ষক
যার নাই বিবেক,
ভার্চুয়ালপাঠক অনেক
যার সব টুকুনই আবেগ।
ন্যায় নীতির গল্প অনেক
আমরা গপ্পোবাজ,
সেলফি, মিডিয়ায় দেখায় অনেক
বাস্তবে নাই কাজ।
মনুষ্য আজ সর্প, বানর
খেলা দেখায় কারা
সর্প, বানর দেখলাম তো
মনুষ্য থাকলে দ্বারা।
তুমি মনুষ্য তোমাকে বলছি
দাঁড়িয়ে কেন আছো,
পারলে তুমি পালিয়ে যাও
অদূরে গিয়ে বাছোঁ।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top