বাবা হয়নি কেহ
আপেল মাহমুদ
সারিবদ্ধ জনতার ভিড়
প্রসব আর্তনাদেও ভিডিও ধারন,
আহারে মনুষ্যত্ব আহারে বিবেক
সেল্ফি কুল্ফি হট্টগোলেও
এগিয়ে যাওয়া বারন।
তবুও------
একটু একটু এগিয়ে দেখি
পরে আছে এক জননীর দেহ,
গলির মোড়ের পাগলিটা মা হয়েছে
বাবা হয়নি কেহ।
বাবা বলে ডাকলো না কেউ
নিলো না কোলে তুলে,
আজকের এই অতিথিটি
জন্ম নিল কোন কূলে।
পরিচয়হীন জন্ম তব
পরিচয়হীন জাতি,
আমরা সুশীল আমরা মানুষ
সামাজিক জীব নাকি।
কে বলে সামাজিক জীব আমরা
সুখ দুঃখে থাকি এক সাথে,
জাতির বাসোনার ফসল আজ কেন
ঘুরে ফেরে ফুটপাতে।
ধিরে ধিরে সে বড় হয়ে ওঠে
সমাজ বলে তারে টোকাই,
কেউ কি কখনও জানতে চেয়েছে
আমরাই তো এ গুলো বানাই।
Visited ১ times, ১ visit(s) today