আত্মমর্যাদা
আপেল মাহমুদ
মানুষ মূলতঃ একা! সহজলভ্য
অবস্থানের পরিচয়ে পরিচিত সবাই
একটু সরে দাড়ালেই তুমি কে আমি কে?
তবুও আমরা সামাজিক জীব
বাঁচার প্রয়োজনে ব্যবহৃত যান্ত্রিক মানুষিকতা
কত শত লেনা-দেনার মাঝেও সবাই
চে-গুয়েভার মত বিদ্রোহী চেতনায় ন্যায্য দাবী।
যদি তুমি নিশ্চুপ এ হজম করো তবে
বিদ্রোহ হবে অসমান, তা বিপ্লব নয়
তবে কি ধরে নিবো, সত্তাহীনতায় আক্রান্ত সবাই
মানুষ নামে কাঠের পুতুল!
আত্নমর্যাদা কি তবে অর্থনৈতিক এর সদ্যোজাত
নম নম অনুকরণ সহমতের উৎকৃষ্ট দ্রব্যজাত
এত অর্থ এত পদ্ধতি, তবে তুমি সৃজনশীল
তুমিইতো যোগ্য মূল-কন্দ, শীল নাকি সুশীল
যোগ্য ভোগ্য একই কথা, বিচার করবে কে?
রাজাকে বেচে রাজ্য চলে, ধরতে যাবে কে?
তুমিও একা আমিও একা,
মোড়ল আবার দেখি সবাই!
নিজে বাঁচলেই নাকি বাপের নাম
যে যেমনে পারে করে জবাই।
Visited ৩ times, ১ visit(s) today