আমার গাঁ
আপেল মাহমুদ
রূপ দেখতে নিমন্ত্রণ রইলো
অকলুষ যার রূপ
আর রূপে ভরা চারিদিক
যখন দক্ষিণা সমিরন বয়
আনন্দে সব কনক ধান
মন ভোলানো ছন্দ তুলে যায়।
এমন রূপ আছে হেথায়
জন্ম আমার যেথায়
এখানে প্রভাত হলে পুষ্প ফোঁটে
দ্বিজের ডাকাডাকি,
প্রকৃতির এলার্ম মোরগ বলে
এবার খুলো আঁখি।
নয় স্বপ্ন,নয় কল্পনা
নয়রে রূপকথা
এটাই যে আমার গাঁ
প্রভুর নিজ হাতে গড়া।
বিলে, হ্রদে কত শাপলা কমল
মাথা দুলিয়ে হাসে,
একরাস সাদা হাঁস গুলোসব
পানির উপর ভাসে।
তটিনী তার বড় মধুর
যার নামটি ধরলা,
সব কিছুতে রূপে ভরা
এটাই আমার গাঁ।
Visited ৩ times, ১ visit(s) today