হাসি

আপেল মাহমুদ 

হাসছি বলে ভেবনা
আছি অনেক ভালো,
জানতে চাও কেমন আছি
বলবো আলহামদুলিল্লাহ্‌ আছি ভালো।
কে বলছে হাসি আমি
কই, আমি হাসি না তো,
দুঃখ গুলো প্রকাশ করি
দেখতে হাসির মত।
আমি মোটেও ভালো নেই
তোমরা তা বুঝ কি,
তাই বলে--------
ভালো আছি এ কথাটা
বলার অধিকার নাই কি।
আল্লাহ্‌ আমায় দিয়েছে
ভালো থাকার অধিকার
যতই আমায় কষ্ট দাও
মানবো নাকো কভু হার।
Visited ২ times, ১ visit(s) today
Scroll to Top