ফেরিওয়ালা
আপেল মাহমুদ
হরেক রকম মন আছে
আবেগ নিয়ে খেলা
সুপ্ত কিছু ফেরি করি
আমি ফেরিওয়ালা।
দুঃখের সাথে চলি ফিরি
দুঃখ বিলাপ মন
হাসি নিয়ে খেলা করি
অল্প কিছুক্ষণ।
হাসি কেন অল্পস্বল্প
তাই ভাবছেন আনমনে
বিলিয়ে দিয়েছি সব
একটু আগেই জনে জনে।
ফেরিওয়ালা মানুষ আমি
সব কি রাখতে পারি
কিভাবে বইবো সব
লাগে অনেক ভাড়ি।
ভাড় বইতে যে হিম্মত লাগে
জানি তা আমার আছ
দুঃখ আমার ভালোই লাগে
থাকনা হাসিটা তোমাদের মাঝে।
ভাবোছো আমি পাগোল নাকি
দুঃখ কিভাবে ভালো
বলি অন্ধকার না এলে
নিস্ফল সব আলো।
ফেরিওয়ালা মানুষ আমি
অত কিবা বুঝি
তোমাদের দেয়া দুঃখগুলো
হাসি ভেবেই খুজি।
করেছো কত গড়েছো কত
অর্জন করোনি কিছু
সোনার চামুচ মুখে নিয়ে
জন্মায় দুঃখে ভরা শিশু।
ফেরিওয়ালা মানুষ বাপু
ছোট মুখে বলছি বড় বুলি
সদায় না করেন তবে
গোছালাম আমার ফেরির ঝুলি।
Visited ৩ times, ১ visit(s) today