বিবর্তন
আপেল মাহমুদ
কালে কালে যা শিখেছি
খুব কাছাকাছি থেকে
যা দেখেছি,
হয়তো তুমি বা তোমরা
তাহা দেখো নাই।
আজ এসেছে সময়
কালের দেয়া শিক্ষার,
আশা আজো নাইবা দিবে
তবু দিওনাকো ধিক্কার।
আবারো এসেছি খালি হাতে
তোমাদের ইট পাথরের শহরে
ইতিহাস রচিয়ে দিতে,
হয়তো কালের বিবর্তন হবে
থাকবেনা আমার সাথে।
অনেক তো দেখলাম
কালে কালে ক্ষনে ক্ষনে
জানোতো-----?
মুখ থুবড়ে পড়া শিশুটিও
আজ হাটতে শিখেছে।
অনেক কিছুই বদলেছে
বদলাইনি আমরা
আমাদের সমাজ
আবার বদলাইছি অনেক কিছু,
আমিও বদলাইছি একটু আধটু
তবুও তোমাদের মত
করিনা কারো পিছু।
তোমাদের মত জ্বলে না আমার
না এসিডিটি, না অন্তর
পুড়ছে কপাল কপালিদের
লাগছে না কাজে জন্তর মন্তর।
মাক্স পরে লাভ কি তাদের
মনে যে পচা গন্ধ,
মানুষ তোমরা ভালোই চমৎকার
শুধু! চেতনাটুকু মন্দ।
Visited ২ times, ১ visit(s) today