নেশা নাকি পেশা

আপেল মাহমুদ 

আছি টিকে থাকার প্রতিযোগিতায়
আপনাদের ইট পাথরের শহরে
আগে সময় বের করে
আপনাদের সান্নিধ্যে যাচিতাম
আর এখন সময় আমাকে বের করে দেয়
অর্ধসমাপ্ত রণক্ষেত্র থেকে।
আপনাদের শানিত মুখের তরবারিতে
রক্তাক্ত আমি ও আমার সত্তা
নীরবে নিভৃতে রক্ত স্নান করি
তবুও কৃতজ্ঞতা জানাই কর্তা।
আমার চোখে লালচে আভা
যেন রক্তবমি মিশেগেছে পেশায়,
মশাই আপনারোতো লালচে চোখ
রক্তবমি নাকি লাল হয়েছে নেশায়।
আমারা যাকে জীবিকা বলি
আপনাদের তা নেশা,
নেশাকাতুর প্রলাপ আপনার
আমাদের যেন পেশা।
বলছি নেশা মানেই অ্যালকোহল নয়
নেশা দুর্জনদেরও জ্ঞানের বই, মশাই
আমরা বড়ই আবেগপ্রবণ অনুকরন প্রিয়
তবে কুকুর বা শৃগাল নই।
Visited ৫ times, ১ visit(s) today
Scroll to Top