জীবন

আপেল মাহমুদ 

জীবন তা না যা তুমি চাও
জীবন তা যা তুমি পাও,
আস্ফালন, হতাশা এ তো সবাই পারে
তুমি বরং কর্মঠ হও
চলতে চলতে নুয়ে পরো বারংবার
তবুও শেষ হয়ে যেও না
যদি তুমি মুমিন হও।
হচ্ছে না কিছু লাঞ্চিত তুমি
কিছু না হবারই কথাই ঠিক
যা আসার তা আসবেই আসবে
কারো সাধ্যি নেই রুখে তোমার রিযিক।
ফিকির কিসের তোমার তবে
হাকো তাকবির করো তাওয়াক্কুল
ক্ষেমিবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা
করিনা যতই আকাশ সমান ভুল।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top