বড় হলাম কই

 আপেল মাহমুদ 

পড়ালেখা করলে নাকি
বড় হওয়া যায়
পড়ে মোটা মোটা বই,
২৮ বছর কাটলো তব
বড় হলাম কই।
আজো ঘুরি অলি গলি
হাতে নিয়ে ফাইল কপি,
যেন গাধার দিকে তাকালে
দেখতে পাই নিজের প্রতিচ্ছবি।
পরিপক্ক বয়েসেও হায়
হয় না কোন হিল্লে,
হিল্লে তো আগেই হতো
বাসা বাড়ি কিনলে।
কোথায় গেল এত প্লাস
কোথায় আমার জিপিএ,
ক্লান্ত হয়ে ঘরে ফেরা
চোখটা আসে ভিজিয়ে।
আমার নামে চিনে না আর
বেকার নামে ডাকে,
বলি ভাংগা কুলাও ফেলনা নয়
বাসি ছাই ফেলতেও লাগে।
টাকাই যদি আসল তবে
কেন এই লেখাপড়া,
কেনইবা তবে পড়তে হবে
গদ্য পদ্য ছড়া।
সেই ভালো যদি শ্রমিক হতাম
থাকতো না পদবী পরিচয়,
অক্ষর জ্ঞান নাইবা থাকুক
আমায় টাকাই করতো জয়।
Visited ২ times, ১ visit(s) today
Scroll to Top