আমার পৃথিবী

আপেল মাহমুদ 

আমার পৃথিবী আমার মত নয়,
তোমাদের কাছে থাকার অনূভূতি
আমাকে নেশার মত আকড়ে থাকে
এতে ছিলোনা কোন অভিনয়।
অনেক অনেকগুলো ....
আমার অন্যায় আবদার মেনে
বিনা প্রতিবাদে সে আর কেউ নয় ,
সে আমার পৃথিবী তোমরা
আমার জন্ম পরিচয়।
আমি পারবো কি?
সেই আকাশে রংধনু হতে
পারবো কি আলো ছড়াতে ,
আজ বড্ড ভয় জয় করেছে আমাকে.
তবু দিবো না তোমাদের হারাতে।
অশ্রু শিক্ত আকাশ আজ
এ আকাশ যেন আমার নয়,
আমি যেন আজ অন্য গ্রহে, তাই......
আমার পৃথিবী আমার চেনা নয়।
আমি জিনিতে চাই দাপটে
তোমাদের উচু রাখিয়া শির,
পথ চলার প্রেরণা আমার
ভালোবাসার নীড়।
Visited ২ times, ১ visit(s) today
Scroll to Top