ছেলেবেলা
আপেল মাহামুদ
এখন এই মোর মনে খেলা করে
সেই মোর ছেলেবেলা,
পাখির মত হৈ চৈ আর
নানা রকম খেলা।
মায়ের হাতে সেই কোমল আদর
বাবার ভালোবাসা,
চাচার সেই শাষণ বারন
চাচীর ভালোবাসা,
দাদা দাদীর সেই মধুর হাঁসি
ফুপুর ভালোবাসা,
তাইতো বেশি মনে পড়ে
আমার ছেলেবেলা
Visited ৩ times, ১ visit(s) today