প্রবাসী
আপেল মাহমুদ
দ্বায় নাকি দ্বায়িত্ব
অক্লান্ত পরিশ্রম নিঃসঙ্গ একাকী
এ যেন জিবনের বাস্তব উদাহরণ
যাকে তোমরা বলো প্রবাসী।
প্রবাস জীবন অনেক কষ্টের
যেন দল ছাড়া আহত পাখি
দুঃখকে তব লালন করি
প্রকাশ করি যেন দেখতে হাসি।
সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে
ঘরে যখন ফিরে আসি
ইলেকট্রনিক মিডিয়ায় ভেসে আসে
পরিজনের কল, আমি বড্ড ভালোবাসি।
বাড়ির টানে পোড়ে মন
থাকি যখনই একা
মধুর স্মৃতি গুলো মনে পরে
দেখা যায় শুধু যায়নাযে ধরা।
পচন্দের বলে কিছুই নাই আর
মনে পরে মায়ের হাতের খাবার
প্রতিক্ষায় গুনি প্রতিটি প্রহর
মায়ের কাছে ফিরবো কবে আবার।
Visited ৬ times, ১ visit(s) today