অমর বাংলা

আপেল মাহমুদ

যত দেখি হায়
ততই মন চায়
দেখি এই বাংলার রূপ।
রূপ দেখে কেউ হইসনে পাগল
যদিও মনে চয়,
এই রাংলা নিয়ে কত কবি
কাব্য লিখে যায়।
নববর্ষ এলে বাংলায়
নানান পিঠা পুলি খায়
দুর হতে দুরান্তরে
নানান পথিক যায়।
পাড়ায় পাড়ায় পরে যায় ধুম
পিঠা পুলি খাওয়া
ফাঁকা মাঠে গাছের ছায়ায়
দক্ষিণা দমকা হাওয়া।
বাংলা আমার প্রিয় দেশ
ছয় ঋতুতে গড়া
র্বষা কালে পানি আর পানি
খাল বিল সব ভরা।
এই বাংলার রূপ তোমরা
দেখতে যদি চাও,
ধোয়া ভরা এই শহর ছেড়ে
গায়ের কাছে যাও।
Visited ১ times, ১ visit(s) today
Scroll to Top