হাজার টাকার গল্প

আপেল মাহমুদ 

মামুন সাহেব পেরেশান।
কিন্তু কেউ বিশ্বাস করে না?
গহনা চুরির অপরাধে নয়, বরং
টাকা ধার দেয়ার অপরাধে সাব্যস্ত
ঢাল নেই তলোয়ার নেই
খামছিয়ে মারায় অভ্যস্ত।
কি,শুনালেন,শুন্য হাতে পেরেশানি
সুমন ভাই বলে ছিঃ ছিঃ কেলেংকারি ,সত্যি বলছি।
কি আছে কি নাই,পুরা সত্য হিসাব জানতে চাই।
যার কোন নজির নাই,নতুন ইতিহাস লিখতে চাই।
হবে না ভাই,বিশ্বাস করবেন কি না?
রাব্বী সাহেব কপাল কুচকিয়ে মুখে হাসি
কি ভাবে, কি করে করবেন ভাই?
হাত তুলেন কাওসার সাহেব
অভয় দিলে আমিও কিছু বলতে চাই
আমিও দিয়েছি কিছু, তখন অত বুঝি নাই
বেশি টাকা দেইনি তবে, মোটে ৫৮ হাজার হবে
হো হো করে নয়, মুচকি হাসে মামুন সাহেব তবে
মনে মনে ভাবে, একদা ছিলো না জুতা চরন যুগলে...
উপস্তিত সবাই নির্বাক তখন, বলে কি পাগলে,
হাজার টাকার বাগান খাইলো ২ টাকার ছাগলে।
মামুন সাহেব ভাবুক মানুষ,যদিও ভাবনার কিছুই নাই
বিশ্বাস করেন, দেখেন, কি করি তাই?
একে একে দেখলোতো সবাই,
অলি সাহেব আপেল সাহেব ও বাদ নাই।
শ্রাবন মাসের চায়ের খোরাক, আর কিছু চাই কি
প্রেমালাপের মত সংলাপকেও ধমকানো বলে বৈকি।
ব্যাঙাচির জীবনচক্রের মতো বেরেই চলেছে সংলাপ
প্রসারিত - দীর্ঘ - দীর্ঘশ্বাস - সীমাহীন, অসীম - তাপ।
Visited ৪ times, ১ visit(s) today
Scroll to Top