আমাদের শহর
আপেল মাহমুদ
তাহলে চলে এসো
কোন এক দাড়কাক ডাকা ভোরে,
যখন থাকে না কালো ধোয়ার পলিশ,
যান্ত্রিকতার নির্মম কসাঘাতের তীব্র ঝাঝালো শব্দ,
জলীয় বাষ্পে উরে যাওয়া চায়ের কাপে
দেখবে আমাদের শহরটাকে।
কি ভয়ানক, চ্যালেঞ্জিং শহরটা কতটা শান্ত
এ যেন এক অজানা শহর।
কত শত স্বপ্ন লালিত হয়, এই শহরেই!
কিছু কিছু স্বপ্ন ফলিত হয় রাত্রি পেরিয়ে সকালে,
কিছু আবার নষ্ট ভ্রষ্ট হয়ে ঝড়ে পরে অকালে,
স্বপ্নের অনেক ফেড়িওয়ালা আছে,
আছে স্বপ্ন দস্যুও এই বাজারে,
স্বপ্ন আবার বেচা-কেনা হয় আমাদের এই শহরে।
এই শহর, মজার শহর, ব্যস্থ এক নগরী
নিত্যনতুন নানান শব্দে শুরু আবার একটা দিন,
কাঠ পোড়ানো রোদ্দুর, উত্তপ্ত শহরে,
কালো ধোয়ার কোল ঘেঁষে বিস্তীর্ণ স্মৃতি ভাসে,
ছদ্মবেশী মানুষগুলো মুখ লুকিয়ে হাসে।
এত দুঃখ, এত কষ্ট, তবুও হাসি কত!
দুঃখগুলো প্রকাশ করে দেখতে হাসির মতো।
যেমন খুশি তেমন সাজে বহুরুপী মানুষ
কারো জ্বলেনা চুলার আগুন, কেউবা জ্বালায় ফানুস,
ইট পাথরের দালান কোঠা ইট পাথরের মন,
রাজার হস্তে চুড়ি করে কাঙ্গালের ধন।
Visited ৭২ times, ১ visit(s) today