হেদায়ত

আপেল মাহমুদ

হেদায়েত এর জন্য লুটিয়ে পরো
কভু বড়াই করো নাকো,
ইমনদার সে তো মৌন থাকে
অযাচিত অশোভন তর্ক করে নাকো।

নামায রোজায় মুসলিম তুমি
গীবত ও দেখি করো,
দান সদকা করিতেছো অনেক
এবার জবান হেফাজত করো।

ধন দৌলত দিয়েছেন আল্লাহ
হজ্জও করেছো পালন,
মনে তবু চাপা কষ্ট
হাজী ডাক শুনার ইচ্ছে করো লালন।

অবশেষে প্রতিষ্ঠিত হাজি তুমি
দাড়ি টুপি লম্বা জামা গায়,
সমাজ সেবক দানবীর তুমি
তবু বৃদ্ধাশ্রমে থাকে তোমার মায়।
Visited ৪৫ times, ১ visit(s) today
Scroll to Top